1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

উত্তরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকার উত্তরা এলাকায় বিএনএস সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

নিহতরা হলেন, আব্দুর রহমান রাব্বি (২২), কালিমা আকরাম (মিম) (২০), তারা স্বামী-স্ত্রী এবং দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল।

কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মিমকে মৃত ঘোষণা করেন, আর সকাল ৭টার দিকে তার স্বামী রাব্বিও মারা যান।

নিহত রাব্বির বান্ধবী তানজিলা জানান, “রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনার পর দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট