1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কেরানীগঞ্জে বিদ্যালয়ে অন্তঃসত্ত্বা শিক্ষিকা লাঞ্ছিত: শিক্ষার্থীদের প্রতিবাদ

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
শিক্ষিকা লাঞ্ছিত প্রতিকি ছবি

ঢাকার কেরানীগঞ্জে একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন এক অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেছে শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগ করেন, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান শিক্ষকের মেয়ে ও জামাতার প্রভাবের কাছে জিম্মি। তাঁদের কথামতো না চললে আমাদের হুমকি দেওয়া হয়। পূর্বশত্রুতার জেরে আজ ষষ্ঠ শ্রেণির ইংরেজি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষকের জামাতা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তিনি আমার গায়ে হাত তোলেন।’

শিক্ষিকা আরও জানান, ‘আমি আত্মরক্ষার জন্য আমার স্বামীকে ফোন করে বিদ্যালয়ে ডাকি। তখন প্রধান শিক্ষক বহিরাগত লোকজন নিয়ে এসে তাঁকে মারধরের চেষ্টা করেন এবং বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে দেন। আমি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

পরীক্ষারত শিক্ষার্থীরা জানায়, ‘পরীক্ষা চলাকালে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে শিক্ষিকা আঘাত পান। আমরা এমন শিক্ষকদের বিদ্যালয়ে চাই না এবং অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবি জানাই।’

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, ‘প্রধান শিক্ষক তাঁর মেয়েকে অফিস সহকারী পদে এবং জামাতাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। এরপর থেকে বিদ্যালয়টি পরিবারতন্ত্রের আওতায় চলে গেছে। তাঁদের অপকর্মের প্রতিবাদ করায় এক শিক্ষককে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। প্রধান শিক্ষক স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের ভগ্নিপতি হওয়ায় তাঁকে কেউ কিছু বলতে সাহস পান না।’

প্রধান শিক্ষক দাবি করেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সমাধান করেছেন।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া জানান, ‘শিক্ষকদের এ ধরনের আচরণ অপ্রত্যাশিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তাঁরা দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করছে। অন্যদিকে, বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবারতন্ত্রের প্রভাবমুক্ত একটি শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট