1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স’মিলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে, যা পরে পাশের স’মিল হয়ে গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। এতে গ্যারেজে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায় এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অনেক গাড়ি আগুনে পুড়ে গেছে এবং ভেতরে আরও সিলিন্ডার বিস্ফোরণের শঙ্কা রয়েছে।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স’মিল ও গাড়ির গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। পরবর্তীতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা গ্যারেজে থাকা যন্ত্রপাতি ও মালামালের বিস্ফোরণের কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট