1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
কোটালীপাড়া থানা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বর্ষাপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোরপূর্বক একই গ্রামের হাসমত আলী ফকিরসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে যান। এ সময় হাসমত আলী ফকির লোকজন নিয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে ইউপি সদস্য ইব্রাহিম ফকির (৫৫), হাসমত আলী (৭০), মুকুল ফকির (৪৬), কামরুল ফকির (৬৫), তারিক ফকির (৪৫), জামসের ফকির (৩৮), সবুজ ফকির (৪০), পান্না ফকির (৬০), আব্দুল্লাহ ফকির (৩০)সহ অন্তত ২০ জন আহত হন।

গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসমত আলীর ছেলে ইমন ফকির বলেন, “ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে আমাদের জমিসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে ছিল। আমরা বাধা দিতে গেলে তারা হামলা চালায়, এতে আমার পিতা হাসমত আলী ফকিরসহ অনেকে আহত হন। আমরা প্রশাসনের কাছে ইব্রাহিম ফকিরের বিচার চাই।”

অন্যদিকে, ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের চাচাতো ভাই গাউস ফকির বলেন, “ইব্রাহিম ফকির হাসমত ফকিরের জমি বাদে অন্যদের জমিতে মাছের ঘের কাটছিল। হাসমত ফকিরের জমি কাটা হয়নি, তবুও তিনি লোকজন নিয়ে হামলা চালান। এতে ইব্রাহিম ফকিরসহ বেশ কয়েকজন আহত হন।”

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট