1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া-৩ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি: দুই ফিলিং স্টেশনে জরিমানা পাকিস্তানে আলোচনা প্রস্তুতির মধ্যেই মার্কিন বাহিনীর হাতে ইরানি কার্গো জাহাজ আটক কাহারোলে জরুরি হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন-২০২৬ লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের চার সফল ব্যক্তিকে সম্মাননা প্রদান শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে -প্রতিমন্ত্রী আজাদ কালীগঞ্জে বিএনপির ৮৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি, সংবাদ সম্মেলন লৌহজংয়ে খাল দখল ও ৪ একর কৃষিজমি ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী সাতক্ষীরার বৈশাখী উদ্যোক্তা মেলায় দর্শনার্থীদের ভিড় ও রঙিন স্টল রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই

জামালপুরে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত শ্রমিক দল নেতা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে জমিজমা সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) নামে এক শ্রমিক দল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া।

এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া এলাকার আব্দুল করিম মিয়ার জমিতে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুল আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে ও সরিষাবাড়ী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি।

পুলিশ জানায়, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অনি মন্ডলের ছেলে আব্দুল করিমের সাথে একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সেই জমিতে হাল চাষ করতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে ধাক্কায় পাশে থাকা কোদালের উপর পড়ে নাকে ও কপালে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট