1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

লৌহজংয়ে খাল দখল ও ৪ একর কৃষিজমি ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি খাল দখল ও ৪ একর কৃষিজমি ভরাটের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে কাজ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি খাল দখলসহ প্রায় ৪ একর কৃষিজমি অবৈধভাবে ভরাটের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক, মুসল্লী ও এলাকাবাসী। উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে চলমান এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও উদ্বেগ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিজমি ভরাট করে সেখানে বসতবাড়ির প্লট তৈরি ও বিক্রির পরিকল্পনা চলছে। অভিযোগ রয়েছে, ‘নূর ফাতিমা জামে মসজিদ’ নামে একটি সাইনবোর্ড টানিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। অথচ কাগজপত্রে এমন কোনো মসজিদের অস্তিত্ব নেই বলে দাবি এলাকাবাসীর।

সরেজমিনে দেখা গেছে, প্রকল্প এলাকাটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে বাইরে থেকে কেউ সহজে ভেতরের কার্যক্রম দেখতে না পারে। ভেক্যু ও ড্রেজারের মাধ্যমে মাটি ও বালু ফেলে দ্রুত জমি ভরাট করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে এসে কাজ বন্ধ করে দিলেও কিছু সময় পর আবারও রাতের আঁধারে কার্যক্রম চালু হয়ে যায়।

জানা গেছে, গত বছর কৃষি আবাদ করার নামে কয়েকজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করা হয়। পরে ধীরে ধীরে জমির শ্রেণি পরিবর্তন করে ভরাট কার্যক্রম শুরু করা হয়। এতে করে এলাকার কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে বলে জানান কৃষকরা।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট একটি চক্র প্রশাসনকে ‘ম্যানেজ’ করে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। তারা বলেন, “এসিল্যান্ড এসে ঘুরে গেলেও কোনো ড্রেজার বা ভেক্যু জব্দ করা হয় না, খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয় না। এতে প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে।”

ড্রেজার মালিক শাহিদুল ইসলাম বলেন, “আমি চুক্তিভিত্তিক কাজ করছি। নেছার উদ্দিন ও কবির হোসেনের কাছ থেকে কাজ নিয়েছি। তারা টাকা দেয়, আমি শুধু বালু ফেলে জমি ভরাট করি।”

অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ নেছার উদ্দিন দাবি করেন, তিনি সরাসরি এ ব্যবসার সঙ্গে জড়িত নন। অন্যদিকে কবির হোসেন বলেন, “প্রশাসনের সঙ্গে কিছু সমস্যা চলছিল, তাই আপাতত কাজ বন্ধ আছে। তবে সমাধান হলে আবার কাজ শুরু করা হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা বলেন, “লৌহজং নদী তীরবর্তী এলাকা হওয়ায় ভাঙন, খাল দখল ও কৃষিজমি ভরাটের কারণে প্রতিবছর প্রায় ৩ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। এটি দেশের অর্থনীতির জন্য বড় হুমকি।” তিনি দ্রুত খাল খনন ও কৃষিজমি রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, “অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করেছেন। তবে পুনরায় কাজ শুরু হয়েছে কিনা, তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত অবৈধ দখল ও জমি ভরাট বন্ধ করে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট