1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

ডিমের বাজার নিয়ন্ত্রণে আরও ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
ডিমের বাজার নিয়ন্ত্রণে আরও ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি

দেশের বাজারে ডিমের সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ৪২টি প্রতিষ্ঠানকে আরও ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। আর ৭ অক্টোবর ৪ কোটি ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। এসব অনুমোদন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

লাগামহীন বাজার নিয়ন্ত্রণে গত ১৫ সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদপ্তর ডিমের যৌক্তিক দাম নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী উৎপাদন পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা, খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজনপ্রতি ১৪২ টাকা ৪৪ পয়সা) তবে বাজারে এসব দাম কার্যকর হয়নি, যার কারণে সরকার পর্যায়ক্রমে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়।

ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকার আমদানির ক্ষেত্রে করও কমিয়েছে। ১৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডিম আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নিয়ে আসে।

সরকারি মনিটরিং, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, ভারত থেকে ডিম আমদানি, এবং শুল্ক হ্রাসের মতো নানা উদ্যোগের পর বর্তমানে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগের তুলনায় সহনীয় পর্যায়ে এসেছে।

সরকারের এসব পদক্ষেপ ক্রেতাদের মধ্যে স্বস্তি আনলেও বাজার পরিস্থিতি দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট