1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা

দেশের বৃহত্তম কালীগঞ্জের শমশেরনগরে স্থাপিত ১২৩ ফুট উঁচু “বঙ্গবন্ধু টাওয়ার” ভাংচুর অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
বঙ্গবন্ধু টাওয়ার

দেশের বৃহত্তম ঝিনাইদহের কালীগঞ্জে শেখ মুজিব টাওয়ারের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় শেখ মুজিবুর রহমানের ১২৩ ফুট উচ্চতার “বঙ্গবন্ধু টাওয়ার” ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা । বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধার পর ক্ষুব্ধ জনতা টাওয়ারটি ভাংচুর করে আগুন দেয়। এ বৃহৎ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে শেখ মুজিব পরিবারের ২০ টি ভাষ্কর্য এবং সবচ্চো উচ্চতায় শেখ মুজিবের ভাষ্কর্য ছিল। ওই গ্রামের আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের এটি তৈরি করেছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়ারা জানায়, উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের সমশেরনগর গ্রামে কয়েক বছর আগে দেশের বৃহত্তম ১২৩ ফুট উচ্চতায় শেখ মুজিবের নামে একটি টাওয়ার তৈরি করা হয়। যার নাম দেয়া হয়েছিল স্টাটুচ অফ ফ্রিডম। বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিছিল সহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের মোরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।

এরপর ওই ভাংচুরকৃত মুরাল গুলি বারবাজার শহরে এনে সড়কের উপরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ সময় উপস্থিত জনতাকে শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান দিতে শোনা গেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয়ক হুসাইন আহমেদ বলেন, খুনি শেখ হাসিনার পরিবারের কোন মুরাল স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোন ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। এজন্য তারা শেখ মুজিবের ওই মুরাল গুলি ভেঙে পুড়িয়ে দিয়েছে। এ সময় তাদের সাথে শত শত ছাত্র জনতা অংশ নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট