1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

নদীতে ডিঙ্গি চালাতে গিয়ে দুই শিশুর করুন মৃত্যু

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
নদীতে ডিঙ্গি চালাতে গিয়ে দুই শিশুর করুন মৃত্যু

ডিঙ্গি নৌকা চালাতে গিয়ে চয়ন (৭) ও আবির (৬) নামে দুই শিশু নদীর পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার হাসিলবাগ গ্রামের বুড়িগঙ্গা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত চয়ন ওই গ্রামের শওকত আলীর ছেলে এবং আবির একই গ্রামের আবু সালেহের ছেলে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শিশু চয়ন ও আবির দুই বন্ধু মিলে দুপুরে গ্রামের বুড়িগঙ্গা নদীতে ডিঙ্গি নৌকা চড়তে যায়। এ সময় ডিঙ্গি নৌকা উল্টে তারা পানিতে পড়ে। এদিকে বিকাল পেরিয়ে গেলেও শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজি শুরু করেন। সন্ধ্যার আগে এক প্রতিবন্ধি কিশোর শিশু দুটি নদীর দিকে গেছে বলে ইঙ্গিত করে। এ সময় লোকজন নদী পাড়ে গিয়ে তাদের জুতা দেখে নিশ্চিত হয় শিশু দু’টি নদীতে ডুবে যেতে পারে। তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নদীতে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানায়, নদীতে ডুবে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট