1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’

নাফ নদীতে ধরা পড়ল ১৯৫ কেজির বিশাল ভোল মাছ, বিক্রি হলো ২ লাখ ৬০ হাজার টাকায়

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
১৯৫ কেজির বিশাল ভোল মাছ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর ঘোলারচর এলাকায় বিশাল আকৃতির ১৯৫ কেজি (৫.২২ মণ) ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে স্থানীয় জেলে মোহাম্মদ কালু ফকিরের মালিকানাধীন টানা জালে মাছটি ধরা পড়ে।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান জানান, আজ ভোরে ১০-১২ জন জেলে মিলে নাফ নদীতে টানা জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর জাল টানার সময় ছোট মাছের সঙ্গে বিশাল আকারের এই ভোল মাছটি উঠে আসে। রশি দিয়ে টেনে মাছটি চরের ওপরে তোলা হয় এবং পরে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া মৎস্যঘাটে নিয়ে যাওয়া হয়।

মৎস্যঘাটে মাছটির দাম প্রথমে সাড়ে তিন লাখ টাকা হাঁকা হলেও, পরে টেকনাফের জালিয়াপাড়ার মাছ ব্যবসায়ী জাফর আলম ২ লাখ ৬০ হাজার টাকায় এটি কিনে নেন।

তিনি জানান, প্রতি কেজি ১,৩৫০ টাকা দরে মাছটি কেনা হয়েছে এবং টেকনাফ বড়বাজারে প্রতি কেজি ১,৬০০ টাকা দরে বিক্রির জন্য রাখা হয়েছে। মাছটি বিক্রির জন্য পৌরসভায় মাইকিং করা হচ্ছে এবং ইতোমধ্যে তিন মণ মাছ আগাম বিক্রি হয়েছে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সাধারণত শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়ে, তবে এই মাছ ৪০০ কেজি পর্যন্ত হতে পারে।

তিনি আরও বলেন, “সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। ফলে জেলেরাও ভালো দাম পাচ্ছেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট