1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ

নারায়ণগঞ্জে আড়াইহাজারে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ (আড়াইহাজার) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ২-৩শ লোক মিছিল সহকারে দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতেই হাতুড়ি ও হ্যামার দেখা যায়। আলাদা দলবদ্ধ হয়ে তারা ব্যাপক ভাঙচুর চালায়।

খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এরপর আড়াইহাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট