1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে সরকারি অফিস কক্ষে বসবাস কর্মকর্তা-কর্মচারীদের নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে আটকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ফিজিওথেরাপি শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
ফিজিওথেরাপি শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও

ফিজিওথেরাপি শিক্ষার্থীরা বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি প্রতিষ্ঠা এবং সরকারি হাসপাতালে প্রথম শ্রেণির পদে নিয়োগের দাবিতে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের (সফিশিপ) ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

সকাল সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের মূল ফটক বন্ধ করে দেন। সরকারি-বেসরকারি ১৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর গণমাধ্যমকে জানান, “তারা না বুঝেই এখানে এসে আন্দোলন করছে। তাদের দাবিগুলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নিয়ে আলোচনা করা উচিত। তবে আমরা খালি পদের বিষয়ে কথা বলছি।”

ফিজিওথেরাপি শিক্ষার্থীদের অভিযোগ, ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে ৫ বছরের ফিজিওথেরাপি কোর্স চালু হলেও তাদের জন্য কোনো ক্যারিয়ার প্ল্যান করা হয়নি। ২০০৯ সালে ঢাকার মহাখালীতে ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও ২০১৮ সালে প্রকল্পটি আটকে যায়। সরকারি চাকরিতে বিএসসি উত্তীর্ণ ফিজিওথেরাপিস্টদের জন্য কোনো নির্দিষ্ট পদ নেই।

শিক্ষার্থীরা বলছেন, “আমরা চরম হতাশায় আছি। সরকার আমাদের দাবিগুলো পূরণ না করলে এই আন্দোলন চালিয়ে যাব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট