1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি লৌহজংয়ে হামলা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কাহারোলে কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত, সিডনিতে প্রবাসী বাংলাদেশি পরিবারে স্ত্রী ও দুই শিশুকে হত্যা, গ্রেপ্তার স্বামী জ্বালানি তেলের দাম বাড়তেই উত্তাল কেনিয়া, বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৪ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার বিজিবির পশ্চিমবঙ্গে কোরবানির আগে গরু বিক্রি সংকট, বিপাকে হিন্দু খামারিরা ঈদুল আজহায় ৭ দিনের ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে পিরোজপুরে হারানো ও চুরি হওয়া ২৫টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত কনটেন্ট ক্রিয়েটর কারিনা হামিদ

ফুটবল খেলাকে কেন্দ্র করে সিলেটে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ফুটবল খেলাকে কেন্দ্র করে সিলেটে দুই গ্রামের সংঘর্ষ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১টার দিকে উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পাড়ে এ সংঘর্ষ হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল ও লামার দমদমীয়া গ্রামের মধ্যে দুর্ঘামারা বিলের পাড়ে একটি খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছে।

সোমবার ঈদের নামাজ শেষে বেলা ১১টার দিকে দমদমীয়া গ্রামের বাসিন্দারা বিবাহিত ও অবিবাহিত যুবকদের নিয়ে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন। একই সময়ে ভিতরগুল গ্রামের একদল যুবক ওই মাঠে খেলতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এতে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাম-পরিচয় সংগ্রহ করা হচ্ছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট