1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২

ভারতের শেয়ারবাজারে বিপর্যয়, ৩ হাজার ৫০০ কোম্পানির শেয়ারদাম কমলো

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ভারতের শেয়ারবাজারে আজ বড় ধরনের পতন হয়েছে। বোম্বাই স্টক এক্সচেঞ্জ (বিএসই) তালিকাভুক্ত ৩ হাজার ৫১৯টি কোম্পানির শেয়ারদামে কমতি দেখা গেছে। এর মধ্যে ৪৯৪টি কোম্পানির শেয়ারদাম এক বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তবে মাত্র ৫৯৭টি কোম্পানির শেয়ারদামে কিছুটা বেড়েছে। বিশেষভাবে ৭১০টি কোম্পানির শেয়ারের দাম সার্কিট ব্রেকারের নিম্ন সীমায় গিয়ে আটকে গেছে।

বিএসই-র সেনসেক্স সূচক ৮২৪ দশমিক ২৯ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৮ শতাংশ কমে ৭৫ হাজার ৩৬৬ পয়েন্টে নেমেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক ২৬৩ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ কমে ২২ হাজার ৮২৯ পয়েন্টে অবস্থান করছে। নিফটি নেক্সট ফিফটি সূচক ২ দশমিক ৮২ শতাংশ এবং নিফটি ৫০০ সূচক ১ দশমিক ৯১ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা বলছেন, ভারতের শেয়ারবাজারে এই পতন বাজারের দুর্বলতার প্রতিফলন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে প্রতিযোগিতার বৃদ্ধি তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের শেয়ারের পতন আরও তীব্র করেছে। চীনের এআই স্টার্টআপ ডিপসিক এআই-এর কারণে বৈশ্বিক আইটি খাতে প্রতিক্রিয়া বাড়ায়, যার প্রভাব ভারতের শেয়ারবাজারে পড়েছে।

আজ যেসব শেয়ারের দাম বেশি কমেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এইচসিএল টেক (৪ দশমিক ৫৯%), টেক মাহিন্দ্রা (৪ দশমিক ১৮%), উইপ্রো (৩ দশমিক ৭৮%), হিন্দালকো (৩ দশমিক ৫৩%) এবং শ্রীরাম ফাইন্যান্স (৩ দশমিক ২২%)। তবে, ব্রিটানিয়ার শেয়ারদাম দেড় শতাংশ, আইসিআইসিআই ব্যাংকের শেয়ার ১ দশমিক ৩৩%, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার ১ দশমিক শূন্য ২%, হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ার ০.৯৭% এবং এসবিআই শেয়ার ০.৪৫% বেড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট