1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ'র পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিক দু'জন হলো শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮) কে হস্তান্তর।
মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ'র পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিক দু'জন হলো শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮) কে হস্তান্তর।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশী নাগরিক দু’জন হলো শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)। মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফ’র পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। সেসময় তারা বিএসএফ’র হাতে আটক হয়। বিএসএফ তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহবান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট