1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ সমাপ্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান। এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, ইফতি হাসান ইমরান এবং দুরদানা রহমান উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি।

গত রবিবার থেকে শুরু হওয়া এই তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালায় আদালতের সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে আদালতের কর্মচারীদের মাঝে কর্মদক্ষতার পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি কাজী আবদুল হান্নান কর্মচারীদের উদ্দেশ্যে আদালতে আগত বিচার প্রার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন।

আদালতের নেজারত বিভাগের নাজির মো. আবু হানিফ জানান, কর্মদক্ষতা বৃদ্ধির এই প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মচারীদের পেশাগত দক্ষতা ও কাজের মান উন্নয়নে সহায়ক হবে।

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আদালতের কর্মচারীরা নতুন দিক নির্দেশনা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। এতে বিচার প্রার্থীদের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট