1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, দুপুরে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিকেল সাড়ে ৪টার পর ফল প্রকাশ করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ৬০,৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, তাদের মধ্যে ৪৫.৬২ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ ৫,৩৭২ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন ছিল ৫,৩৮০টি, যেখানে ২৫.১৪ পরীক্ষার্থী একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত শিক্ষাবর্ষের তুলনায় আসনপ্রতি ৬ জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তায় ফল জানানো হয়েছে। পরীক্ষার ফল জানাতে শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও গিয়ে ফল দেখতে পারবেন।

দেশে ১১০টি মেডিকেল কলেজ রয়েছে, যার মধ্যে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ। সরকারী মেডিকেল কলেজগুলোতে ভর্তি মেধাতালিকার ভিত্তিতে করা হয় এবং শীর্ষস্থানীয় কলেজগুলোতে তালিকার ওপরের শিক্ষার্থীরা ভর্তি হন।

এবারের ভর্তি পরীক্ষায় চারটি বিষয়ের ওপর নম্বর বিভাজন করা হয়েছে: জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষায় ১ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল এবং সঠিক উত্তর পেলে ১ নম্বর প্রদান করা হয়। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়।

এ বছর, ৪০ নম্বরের নিচে প্রাপ্ত শিক্ষার্থীরা অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়েছেন এবং বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তি হওয়ার অনুমতি পাননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট