1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

সচিবালয় অভিমুখে শ্রমিকদের মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
সচিবালয় এলাকায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ

তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও মাতৃত্বকালীন ছুটির টাকাসহ বিভিন্ন পাওনার দাবিতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়া শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টার পর রাজধানীর সচিবালয়ের পাশে এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনে টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পাঁচ শতাধিক শ্রমিক ও কর্মচারী অংশ নেন।

তাদের অভিযোগ, তিন মাস ধরে বেতন পাননি, অথচ কয়েকদিন পরই ঈদ। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে তারা কয়েকবার মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধান মেলেনি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

শ্রমিকদের মিছিল সচিবালয়ের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের অবরুদ্ধ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্রমিকরা দাবি করছেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট