1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
সুনামগঞ্জ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জয়নাল আবেদীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সাইদুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি নিয়ে যাচ্ছিলেন। এ সময় সীমান্তের কড়াইগড়া এলাকায় বিএসএফের গুলিতে সাইদুল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুর ইসলাম জানান, সাইদুল ইসলামের পেটে গুলি লেগেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সীমান্ত দিয়ে সুপারি চোরাচালানের সময় সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয়। এরপরই গুলি চালানোর ঘটনা ঘটে। তবে বিজিবি এখনো নিশ্চিত করেনি যে সাইদুল বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, সাইদুল ইসলাম বিকেল সাড়ে পাঁচটার দিকে আরও কয়েকজনের সঙ্গে সুপারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ভেতরে প্রবেশ করেন। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে জানা গেছে, সেখানে বিএসএফ গুলি চালায়। তবে বিজিবি ঘটনাটি নিশ্চিত করতে পারেনি।

প্রকৃত ঘটনা জানতে সীমান্তের মাছিমপুর বিজিবি বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের মধ্যে একটি পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পতাকা বৈঠকের পরই নিশ্চিত হওয়া যাবে যে কী ঘটেছিল এবং কীভাবে সাইদুলের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় আগেও বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সীমান্তে চোরাচালান বন্ধ এবং নিরীহ মানুষের মৃত্যুর ঘটনা ঠেকাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট