1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাইকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই।

ভারতের মুম্বাইয়ের তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই সম্প্রতি লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এমনকি তাকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২২ বছর বয়সী অ্যাঞ্জেল রাই মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

অ্যাঞ্জেল রাই জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। ১৬ মার্চ তাকে ই-মেইলের মাধ্যমে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়, যা তাকে আরও বেশি আতঙ্কিত করে তুলেছে।

গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা অ্যাঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। বর্তমানে ২৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে তার বিভিন্ন প্ল্যাটফর্মে।

সম্প্রতি ‘ঘোটালা’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটির ট্রেলার প্রকাশের পর থেকেই হুমকির পরিমাণ আরও বেড়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি এবং প্রতিমুহূর্তে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

অ্যাঞ্জেল রাইয়ের অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট