1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনার দিঘলিয়ায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির মাসিক সভা ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, নগরঘাট-রেলিগেট ফেরিতে অতিরিক্ত টোল আদায় ও অবৈধ চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট দপ্তর ও যৌথবাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, মৎস্য কর্মকর্তা কিশোর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মাকসুদা খানম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, রেজিস্টার শুভ্রা বারুই, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন।

এছাড়াও, বারাকপুর ইউপি প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের প্রফেসর নাসির উদ্দিন, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুসফিকুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুর ইসলাম, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, আড়ংঘাটা থানার প্রতিনিধি মিজানুর রহমান, খানজাহান আলী থানার প্রতিনিধি এস আই মিকাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি রমজান মাসকে ঘিরে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট