1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৬ জন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম এই মামলা দায়ের করেন।

মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত পাঁচ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ।

নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের সলিথা এবং মীরাকান্দা গ্রাম দুটি কুমার নদ দ্বারা বিভক্ত। উত্তর পাড়ে সলিথা এবং দক্ষিণ পাড়ে মীরাকান্দা। সলিথা গ্রামে বিএনপির সমর্থক এবং মীরাকান্দায় আওয়ামী লীগের সমর্থকদের আধিপত্য রয়েছে।

দীর্ঘদিনের বিবাদের সূত্র ধরে শুক্রবার রাতে সলিথা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে মীরাকান্দার এক তরুণের ওপর হামলার ঘটনা সংঘর্ষের সূত্রপাত করে। এর ফলে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে কুমার নদীর সেতু এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল, সুরকি, রামদা এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নগরকান্দা থানার ওসি সফর আলীসহ ছয় পুলিশ সদস্য এবং আরও ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালীন পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে।

ওসি সফর আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় অনেকে আত্মগোপনে চলে যান। অভিযানে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।

এ ধরনের সংঘর্ষ এড়াতে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট