1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শুল্ক ফাঁকি দিয়ে ক্রিম, থ্রি-পিস, মদসহ গ্রেপ্তার দুই ভারতীয় নাগরিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া

র্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য আনার দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ জানুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) এবং সেলিনা বেগম (৪৫)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে শুল্কবাজারের স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশা যোগে যাচ্ছিলেন তারা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫২টি থ্রি-পিস, ১৭০০ পিস ক্রিম, এবং ৫টি মদের বোতল উদ্ধার করা হয়। তবে, তারা উদ্ধার হওয়া পণ্যের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।

এরপর বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় মামলা করেন। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া দুই ভারতীয় নাগরিককে মঙ্গলবার রাতে থানায় সোপর্দ করা হয়েছে এবং বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট