1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সরিষাবাড়ীতে ২৫০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। তারা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বয়ডা বাজার(মন্ডল বাড়ী) এলাকার আকালু মন্ডলের ছেলে মো: রাজু আহমেদ (৩৯), ঢুরিয়ারভিটা এলাকার মো: ছলিম উদ্দিনের ছেলে মো: সবুর মিয়া (৫৭)। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে সরিষাবাড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টায় সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই মজিবর, পুলিশ সদস্য আমিনুল, জাহাঙ্গীর, আমিরুল, বারেক এর সহযোগিতায় পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি চৌরাস্তা উজ্জ্বল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২৫০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে। পরে থানার এসআই মো: শাহীন মিয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে এএসআই শাহাদাৎ জানান, ২ জন গ্রেফতার করা হয়েছে।
এদিকে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান জানান, তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তবে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা জানান, মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করছে। পরিবার, শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে। এ অপসংস্কৃতি রোধে পুলিশ একা সফল হতে পারবে না, এর জন্য জনসাধারণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই জামালপুর জেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আরো জানান, জেলার প্রতিটি থানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট