1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৫৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। অভিযানে ২৭ বোতল ভারতীয় মদও উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে রয়েছে ২৬ জন শিশু ও ১৮ জন নারী। তারা সবাই অবৈধভাবে ভারতের দিকে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, শ্যামকুড়, খোশালপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা ও লড়াইঘাট বিওপি এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিক যাঁদের বাড়ি ঢাকা, নড়াইল, সুনামগঞ্জ, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায়।

এদিন সামান্তা বিওপি এলাকায় বিজিবি আরেকটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, “আটক প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। আর আটক নারী ও শিশুদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।”

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পারাপার ও মাদক চোরাচালান রোধে বিজিবির তৎপরতা প্রশংসনীয়। তবে নারী ও শিশুর উপস্থিতি উদ্বেগজনক, যা মানব পাচার বা দালালচক্রের সক্রিয়তা নির্দেশ করে। এ বিষয়ে আরও সচেতনতা এবং কড়া নজরদারি প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট