1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা

ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৯) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। তিনি পাগলাকানাই মোড়ের আন্তরিক হোটেল (সাবুর হোটেল)-এ কর্মচারী হিসেবে কাজ করতেন। ভাড়া বাসার মালিক বেবি খাতুন জানান, প্রায় এক সপ্তাহ আগে খুশি তার বাসা ভাড়া নেন। এ সময় সোহাগ হোসেন নামে এক রিকশাচালককে নিজের স্বামী বলে পরিচয় দেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টার দিকে হোটেলে কাজ শেষে স্বামীর সঙ্গে বাসায় ফেরেন খুশি। তবে বুধবার সকাল পর্যন্ত ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়।

পরে তারা ঘরের সামনে গিয়ে দেখতে পান, বাইরের দরজায় ছিটকিনি লাগানো এবং পেছনের দরজা খোলা। দরজা খুলে ভেতরে প্রবেশ করলে বিছানার ওপর খুশির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুশিকে হত্যা করা হয়েছে। ঘটনার পর তার স্বামী পালিয়ে গেছেন বলেও জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট