1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০ গজারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, দুই মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলে শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা, হাইকোর্টের তদন্তে নির্দেশ জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সম্প্রসারিত মন্ত্রীসভায় আজিজুল বারী হেলালকে স্থান দেওয়ার দাবি খুলনা অঞ্চলে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল মুন্সীগঞ্জ নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধন মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক

ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ঝিনাইদহ প্রেসক্লাবে বাবা ও চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন ভাই-বোন

সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ তুলে ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দুই ভাই-বোন। বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার ধোপাবিলা গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে লিমা খাতুন ও ছেলে ইকরামুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিমা খাতুন অভিযোগ করেন, তাদের পিতা আব্দুল মোতালেব, চাচা আবু বক্কর ওরফে বাক্কা এবং সৎ দাদা জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে জমিজমা নিয়ে হয়রানি ও বঞ্চনার শিকার করে আসছেন।

তারা জানান, আব্দুল মোতালেবের অসৎ চরিত্রের কারণে ২০১৬ সালে তাদের দাদা আজিজুল হক নাতি ইকরামুল ইসলামের নামে ২ একর ৫ শতাংশ এবং ২০১৭ সালে নাতনী লিমা খাতুনের নামে ২৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। পরে ওই জমি তাদের না জানিয়ে বন্ধক রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

লিমা খাতুন বলেন, তার মা জীবিত থাকাকালে পিতা একাধিক বিয়ে করেন। এসব ঘটনায় পরিবারে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। তিনি ঝিনাইদহ কেসি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে চাকরির চেষ্টা করছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে ইকরামুল ইসলাম অভিযোগ করেন, বাড়ির পাশের এক নারীর সঙ্গে সম্পর্কের ঘটনায় তার পিতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছিল। পরে মীমাংসার নামে দাদার রেখে যাওয়া জমি বিক্রি করা হয়। এছাড়া কাঞ্চনপুর এলাকায় আরেক নারীর সঙ্গে সম্পর্কের ঘটনায় স্থানীয়দের চাপে তাকে বিয়ে করানো হয় বলেও দাবি করেন তিনি।

ইকরামুল আরও বলেন, সম্প্রতি ছুটিতে বাড়িতে এলে ভাড়াটে লোকজন দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি ও তার ছোট সন্তান আহত হয়ে কয়েকদিন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, তাদের ফুফু জোসনা খাতুনের পৈত্রিক সম্পত্তিও জোরপূর্বক বিক্রির চেষ্টা চলছে। এ ঘটনায় আদালতে বণ্টননামা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তারা।

ভাই-বোন দাবি করেন, নিজেদের পৈত্রিক সম্পত্তি রক্ষা, নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচার পেতে তারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট