1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০ গজারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, দুই মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলে শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা, হাইকোর্টের তদন্তে নির্দেশ জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সম্প্রসারিত মন্ত্রীসভায় আজিজুল বারী হেলালকে স্থান দেওয়ার দাবি খুলনা অঞ্চলে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল মুন্সীগঞ্জ নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধন মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তুমুল ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্যোগে আহত হয়েছেন আরও বহু মানুষ।

বৃহস্পতিবার (১৪ মে) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, মৌসুমি বৃষ্টি শুরুর আগে মার্চ থেকে জুন পর্যন্ত উত্তর প্রদেশে প্রায়ই ঝড়বৃষ্টি হয়ে থাকে। তবে বুধবারের ঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি।

রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ৫৩ জন। এছাড়া ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১১৪টি গবাদিপশু মারা গেছে।

ত্রাণ কর্মকর্তারা জানান, ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং বাড়ির দেয়াল ধসে পড়ে। এসব ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে ভারোহি। সেখানে ধূলিঝড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফতেহপুর জেলায় ৯ জন এবং বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় আরও কয়েকজন নিহত হয়েছেন।

ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা গেছে, প্রবল বাতাসে গাছ ও বিলবোর্ড উপড়ে সড়ক এবং যানবাহনের ওপর পড়ে আছে। ধূলিঝড়ের কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যায়।

এদিকে বেরিলিতে টিনের কাঠামো আঁকড়ে ধরা এক ব্যক্তিকে বাতাসে উড়িয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট