1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থভিত্তিক, কৌশলগত ভারসাম্যের কথা বললেন শামা ওবায়েদ বিমানের ওভারসিজ অ্যালাউন্সে হুন্ডির অভিযোগ, সাড়ে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে প্রশ্ন মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ

কাউখালীতে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের পাঠচক্র অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের পাঠচক্র

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। নারী আন্দোলনের ইতিহাস, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ পাঠচক্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এ পাঠচক্রের আয়োজন করা হয়। পাঠচক্রের মূল বিষয় ছিল “বাংলার নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ”। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নারী আন্দোলনের ইতিহাস, সমাজে নারীর অবস্থান, অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ মহিলা পরিষদের ভূমিকা এবং বর্তমান সময়ে নারী সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক, নারী নেত্রী ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সহ-সভাপতি জাহানারা হাবিব, শিক্ষক পদ্মরানী দত্ত, নারী নেত্রী সবিতা ঘোষ, শিউলি কর্মকার, ছায়া সমাদ্দার, ফরিদা আক্তার, সঙ্গীতা সমাদ্দারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ফাতিহা আনুসা, আফরিন, রুপাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাঠচক্রে অংশ নিয়ে তারা নিজেদের মতামত তুলে ধরেন এবং নারী অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, “বর্তমান প্রজন্মকে নারী আন্দোলনের ইতিহাস ও নারীর অধিকার সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক বলেন, “পাঠচক্র শিক্ষার্থীদের চিন্তা-চেতনার বিকাশ ঘটায় এবং সামাজিক বিষয়ে সচেতন হতে সহায়তা করে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার প্রসার, মানবিক মূল্যবোধ চর্চা এবং সমাজে সমতা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট