1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে ৪ হাজার ৬২৫ দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শিশু ধর্ষণ, বলৎকার ও যৌন সহিংসতা: মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, প্রতিবাদে থানা ঘেরাও পুকুরে গোসল করতে নেমে মুন্সীগঞ্জে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কাউখালীতে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের পাঠচক্র অনুষ্ঠিত ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, আহত অন্তত ৮ সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেঁটা যুদ্ধ, আহত অন্তত ৮

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে ৪ হাজার ৬২৫ দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
ঝিনাইদহ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পৌর প্রশাসন। ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬২৫ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে এই মানবিক সহায়তা কার্যক্রমে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাডভোকেট এমএ মজিদ। এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রথীন্দ্র নাথ রায়, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস এবং এম শাহজাহান আলী

পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের তালিকাভুক্ত ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সব মিলিয়ে মোট ৪৬ হাজার ৩২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি মানবিক ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ যাতে ঈদের সময় খাদ্যসংকটে না পড়ে, সেদিকে নজর রেখে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে চাল সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। অনেক পরিবারই এই সহায়তার মাধ্যমে ঈদের প্রস্তুতি নিতে পারছেন বলে জানান তারা।

স্থানীয়দের মতে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ পৌরসভার এই উদ্যোগ দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট