

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে প্রতিষ্ঠিত হোক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ।
এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা বার্তায় সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সুমতারিন ফেরদৌস ডরিন দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
তিনি বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে এবং সবার জীবন ভরে উঠুক সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দে।
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।