1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থভিত্তিক, কৌশলগত ভারসাম্যের কথা বললেন শামা ওবায়েদ বিমানের ওভারসিজ অ্যালাউন্সে হুন্ডির অভিযোগ, সাড়ে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে প্রশ্ন মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ

জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ এবং সার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। গ্রামীণ উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির বার্তা নিয়ে আয়োজিত এ র‍্যালি দিবসটির তাৎপর্যকে আরও প্রাণবন্ত করে তোলে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমবায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, আত্মকর্মসংস্থান, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং টেকসই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। এ ক্ষেত্রে বিআরডিবির কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিআরডিবির বিভিন্ন সুফলভোগীর মাঝে ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা এবং সার বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এমন কর্মসূচি গ্রামীণ উন্নয়ন সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করবে। একই সঙ্গে সরকারের পল্লী উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট