1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সারা দেশে ফিটনেসবিহীন ১৪ হাজার  যানবাহন সড়কে নিষিদ্ধ হচ্ছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
ফিটনেসবিহীন-বাস

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত মোট ১৪ হাজার ফিটনেসবিহীন বাস ও ট্রাক সারা দেশে চলাচল করছে। তবে আগামী মে মাস থেকে এসব যানবাহন সড়কে আর চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বিআরটিএ। বুধবার রাজধানীর মিরপুরে বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন সভায় বলেন, ‘রাজধানীর বাসগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী মে মাস থেকে কোনো ফিটনেসবিহীন বাস বা ট্রাক সড়কে চলতে পারবে না। মালিক পক্ষের সঙ্গে ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনার পরিকল্পনাও রয়েছে।’

তিনি আরও জানান, নতুন বাস আনতে মালিকরা সহজ শর্তে ঋণ চেয়েছেন। বিআরটিএ এই অনুরোধ সরকারের কাছে পৌঁছেছে এবং সহজ শর্তে ঋণের সুবিধা দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালুর কথাও জানান তিনি।

বিআরটিএ পরিচালক শিতাংশু শেখর জানান, স্বাধীনতার পর থেকে সব নিবন্ধিত যানবাহনের ডাটা বিআরটিএ সার্ভারে সংরক্ষিত আছে। বর্তমানে সারা দেশে বিআরটিএর অনুমোদিত প্রায় ১৪ হাজার বাস ও ট্রাক আয়ুষ্কাল অতিক্রম করেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জহির আল লতিফ বলেন, ‘ঢাকার পরিবহন ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এ ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি দেখা যাবে।’

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু বলেন, ‘দেশের ড্রাইভারদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়নি। সড়ক দুর্ঘটনা রোধে পাঠ্যবইয়ে সতর্কতামূলক বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি। এছাড়া সড়কের বামের লেন পরিষ্কার রাখতে পুলিশকে অনুরোধ করা হলেও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট