1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ (আড়াইহাজার) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
গণপিটুনিতে-ডাকাত-নিহত-প্রতিকি-ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ডাকাতের নাম মুকুল (৪৫)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুরের জোগারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে একটি সংঘবদ্ধ ডাকাতদল জোগারদিয়া এলাকার একটি সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে যায়।

স্থানীয়রা চারশ থেকে পাঁচশ মানুষ নিয়ে ডাকাতদলকে ঘিরে ফেলে। ডাকাতদলের সাত থেকে আটজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর দাবি, তার কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে স্থানীয়রা আতঙ্কে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট