1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নবাবগঞ্জে পাঁচ ইটভাটা বন্ধ, ৫৪ লাখ টাকা জরিমানা

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

ঢাকার নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়নের কাগজপত্র না থাকায় পাঁচটি ইটভাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়ম করে ইট পোড়ানোর দায়ে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলামের নেতৃত্বে নবাবগঞ্জের রাজপাড়া সাহেব খালী ও ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পাঁচটি ইটভাটায় নবায়নের কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে। জরিমানা পাওয়া ইটভাটাগুলো হলো, বিবিসিকে ব্রিকস: ২০ লাখ টাকা, এনবিআই ব্রিকস: ২০ লাখ টাকা, জনতা ব্রিকস: ৫ লাখ টাকা, গোল্ড ব্রিকস: ৫ লাখ টাকা, জয়পাড়া ব্রিকস: ৪ লাখ টাকা।

অভিযানের সময় ইটভাটাগুলোর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পাশাপাশি ইট তৈরিতে ব্যবহৃত মাটির কোনো চালানও দেখাতে পারেনি ভাটাগুলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম বলেন, “এই এলাকার বেশির ভাগ ইটভাটা অনিয়ম করেই ইট পোড়াচ্ছে। পরিবেশ ও আইন মেনে না চললে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।”

নবাবগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম জানান, “লাইসেন্স ও ছাড়পত্র নবায়নের জন্য আমরা আবেদন করেছি। আশা করছি, সরকার আমাদের আবেদন বিবেচনা করবে। তবে দ্রুত অনুমোদন না পেলে ব্যবসা বন্ধ হয়ে যাবে।”

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম জানান, “পরিবেশ অধিদপ্তর নিজস্ব জনবল নিয়ে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করেছে। এসব ভাটার কাগজপত্র নবায়ন না থাকায় এবং অন্যান্য অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে।”

নবাবগঞ্জে পরিবেশ ও আইনের তোয়াক্কা না করে পরিচালিত ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে পাঁচটি বন্ধ করা হয়েছে এবং ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এমন পদক্ষেপে এলাকার অন্য ইটভাটাগুলোর মালিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন মেনে চলার আহ্বান জানিয়ে প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট