1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন আহত

আরিফুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে

সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় হাবীব সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সোহেল স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।

বিস্ফোরণে আহতরা হলেন—রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর কাদেরাবাদ এলাকার প্রাইভেটকার চালক ইমরান হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের সন্তান কাজী মিনহাজ (১১)।

সিএনজি পাম্প কর্তৃপক্ষ জানায়, বিকেল ৩টার দিকে একটি নীল রঙের প্রাইভেটকার গ্যাস রিফিল করতে ফিলিং স্টেশনে প্রবেশ করে। গাড়ির চালকসহ যাত্রীরা তখন পাশে দাঁড়িয়ে ছিলেন। গ্যাস রিফিল শুরু হতেই আকস্মিকভাবে সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা তিনজন আহত হন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারের ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

এ দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস সিলিন্ডার ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিলিন্ডারের মান ও নিয়মিত পরীক্ষা নিশ্চিত না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট