1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক যৌন হয়রানির শিকার

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
সংঘবদ্ধ ধর্ষন এর প্রতিকি ছবি

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সমন্বয়ক ও তার দুই বোন যৌন হয়রানির শিকার হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সামনে চারজন বখাটে তাদের হয়রানি করে। পরে স্থানীয়রা এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে বসা দুই যুবক ওই সমন্বয়কের সঙ্গে তর্ক করছেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়। বখাটেদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী নারী সমন্বয়ক জানান, টাঙ্গাইল প্রেসক্লাব থেকে বখাটেরা তাদের অনুসরণ করছিল। ভিক্টোরিয়া ফুড জোনে পৌঁছালে তারা হয়রানি শুরু করে এবং বিভিন্ন কটূক্তি করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট