1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

যদি আমি নির্বাচিত হই, তাহলে হজযাত্রী প্রতি ৩০ হাজার টাকা অতিরিক্ত নেব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
সৈয়দ গোলাম সরোয়ার। ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনের প্রার্থী প্যানেলপ্রধান সৈয়দ গোলাম সরোয়ার প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি নির্বাচিত হলে হজযাত্রীদের কাছ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায় করবেন এবং তা ‍সবাই মিলে ভাগ করে নেবেন।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে সৈয়দ গোলাম সরোয়ার এই বক্তব্য দেন। তিনি বলেন, ‘যদি আমি নির্বাচিত হই, তাহলে হজযাত্রী প্রতি ৩০ হাজার টাকা অতিরিক্ত নেব এবং তা আমরা ভাগ করে নেব।’

এই বক্তব্যে হাব সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্যে, হজ একটি পবিত্র কাজ, এখানে সিন্ডিকেট করে অতিরিক্ত অর্থ আদায় করা নৈতিকতার পরিপন্থী।

হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাব সবসময় সিন্ডিকেট মুক্ত ছিল। আমরা গোলাম সরোয়ারের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান জানান, ‘আমরা সরোয়ারের এই অনৈতিক পরিকল্পনার ঘোরবিরোধী। এটি মেনে নেওয়া যাবে না।’

সিন্দবাদ টুরসের মালিক আলহাজ জামাল হোসেন বলেন, ‘বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল। গোলাম সরোয়ারের সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাক।’

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এই বিতর্কিত ঘোষণার ফলে ভোটারদের মাঝে গোলাম সরোয়ারের অবস্থান কতটা টিকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট