1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঢাকায় নিখোঁজ ব্যবসায়ীকে অসুস্থ অবস্থায় উদ্ধার

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
নিখোঁজ হওয়া ব্যবসায়ী বাপন বণিক (৩৩)
নিখোঁজ হওয়া ব্যবসায়ী বাপন বণিক (৩৩)

ঢাকায় মালামাল কিনতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যবসায়ী বাপন বণিক (৩৩)-কে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন।

বাপন বণিক ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা বাসস্ট্যান্ডের ‘বণিক কনফেকশনারি’র মালিক। তিনি ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হন।

বাপনের ছোট ভাই আপন বণিক জানান, চিকিৎসকরা ধারণা করছেন, তিনি হয়তো মলমপার্টির খপ্পরে পড়েছিলেন।

বাপন বণিকের মামাতো ভাই রিংকু দত্ত জানান, রোববার রাত পৌনে ১১টার দিকে বাপনের শ্বশুরবাড়ির লোকজন ওয়ারী থেকে তাকে উদ্ধার করেন। এ সময় তিনি অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পরে তাকে দ্রুত আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

বাপন বণিক নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বিমল বণিক ও গীতা বণিকের ছেলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট