1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
আবহাওয়া অফিস

বৈশাখের শেষ প্রান্তে এসে দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে খরতাপ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে হালকা বৃষ্টি, তবে দেশের বেশিরভাগ এলাকায় এখনও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন বিভাগের বেশ কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসঃ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায়, অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

 সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (১৫ মে) পূর্বাভাসঃ একই রকম পরিস্থিতি বজায় থাকবে। ময়মনসিংহ, সিলেট ও অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।  তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (১৬ মে) পূর্বাভাসঃ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায়রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু’এক জায়গায়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার (১৭ মে) পূর্বাভাসঃ প্রায় একই রকম আবহাওয়া বিরাজ করবে। রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়,  অন্যান্য বিভাগে দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (১৮ মে) পূর্বাভাসঃ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট