1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে পিছিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল করেন নেপালের রোহিত চাঁদ।

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

খেলার শুরু থেকেই দুই দলই কিছুটা খাপছাড়া ফুটবল খেলতে থাকে। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া নেওয়া সেই কর্নার কিক কাজে লাগাতে পারেননি দলের কেউ। অন্যদিকে নেপালও আক্রমণাত্মক খেলার চেষ্টা করে, তবে বাংলাদেশের ডিফেন্সে আটকে যায় তাদের বেশ কয়েকটি আক্রমণ।

২০ মিনিটের মাথায় আবারও কর্নার সুযোগ পায় বাংলাদেশ। এবারও কর্নার থেকে গোলের দেখা পায়নি দল। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার কিক নেপাল গোলরক্ষক সামনের দিকে এসে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা।

ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপালের মিডফিল্ডার রোহিত চাঁদ আচমকা বল নিয়ে ঢুকে পড়েন বাংলাদেশের রক্ষণভাগে। কাটব্যাক থেকে পাওয়া নিচু শটে জালে বল জড়ান তিনি, তাতেই এগিয়ে যায় নেপাল (১-০)।

প্রথমার্ধের শেষ দিকে গোল শোধের চেষ্টা চালায় বাংলাদেশ। ৪৪ মিনিটে ক্রস থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন তরুণ ফরোয়ার্ড ফাহিম, তবে তার নেওয়া বলটি সরাসরি চলে যায় প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মাঠে নামবে বাংলাদেশ দল। সমর্থকদের প্রত্যাশা, ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি অন্তত ড্র করতে পারবে জামাল ভূঁইয়ারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট