1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল

সেপ্টেম্বর ২০২৫ সালের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)। কাঠমান্ডুর ঐতিহাসিক দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ এবং ৯ সেপ্টেম্বর।

মূলত ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলার আগ্রহ থাকলেও, সেই সময়টায় বিশ্বকাপ বাছাই ও বিভিন্ন দেশের পূর্বনির্ধারিত সূচির কারণে বাফুফে শেষ পর্যন্ত এশিয়ার দিকেই মনোনিবেশ করে। এশিয়ার একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করার পর শ্রীলঙ্কা ও নেপালের নাম সামনে আসে। তবে শেষ পর্যন্ত নেপাল সম্মত হওয়ায় তাদের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যদিও নেপাল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, বাফুফের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ফুটবল অঙ্গনে ধারণা করা হচ্ছে, প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ এ দুটি ম্যাচ খেলবে।

প্রসঙ্গত, বাংলাদেশের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ এশিয়ান কাপ বাছাইপর্বে ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের বর্তমান ফিফা র‍্যাংকিং ১৫৩, যেখানে বাংলাদেশ রয়েছে ১৭৩তম স্থানে। এর আগে একই সারির নেপালের বিপক্ষে ম্যাচ দুটি হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ধাপ।

ফুটবল বিশ্লেষকদের মতে, এই ম্যাচগুলো দলের সমন্বয় ও খেলোয়াড়দের মাঠে ঝালিয়ে নেওয়ার একটি কার্যকরী সুযোগ হয়ে উঠবে। বিশেষ করে ঘরের মাঠে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পেতে নেপালের বিপক্ষে জয় হতে পারে বড় অনুপ্রেরণা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট