1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

৯ বছর পর পাকিস্তানকে ৭ উইকেটে হারালো টাইগাররা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তান দলকে ৭ উইকেটে হারিয়ে ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ পেল টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তাসকিন আহমেদের বলে সাইম আইয়ুবের উইকেট হারায় তারা। এরপর মেহেদী হাসান ফেরান মোহাম্মদ হারিসকে। একপ্রান্ত আগলে রেখে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ফখর জামান। ৩৪ বলে ৪৪ রান করে রানআউটে কাটা পড়েন তিনি। খুশদিল শাহ (২৩) ও আব্বাস আফ্রিদি (২২) ব্যতীত কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই পাকিস্তান ১১০ রানে অলআউট হয়ে যায়, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট, মোস্তাফিজুর রহমান ২টি এবং তানজিম সাকিব ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট। ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে মোস্তাফিজ গড়েন নতুন রেকর্ড।

১১১ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশও শুরুতে চাপে পড়ে। ইনিংসের প্রথম ওভারে তানজিদ হাসান তামিম ১ রানে ফিরেন এবং তৃতীয় ওভারে ফেরেন লিটন দাস। দলীয় স্কোর ৭ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ান পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়।

এই দুই ব্যাটারের ব্যাটে গড়ে ওঠে ৭৩ রানের দুর্দান্ত জুটি। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও, ইমন ৩৯ বলে অপরাজিত ৫৬ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার সঙ্গী জাকের আলী অনিক ১৫ রানে অপরাজিত ছিলেন।

এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে ৯ বছরের জয়খরা কাটালো বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপে জয় পেয়েছিল টাইগাররা। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এখন চোখ থাকবে সিরিজের বাকি দুই ম্যাচের দিকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট