1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ঝিনাইদহে কালীগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে বিএনপি নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন (শুক্রবার) বিকেল ৫টার দিকে কোলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে পান্তাডাঙ্গা মাদ্রাসা হয়ে আবার গাজীর বাজারে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লা। বক্তব্য রাখেন বিএনপি নেতা আরিফ হোসেন, সাইদুজ্জামান, আব্দুল খালেক প্রমুখ। উল্লেখযোগ্যভাবে মিছিলে দুই শতাধিক নারী কর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “গত ১ জুন নাকোবাড়িয়া এলাকায় যে সংঘর্ষ হয়, সেটি একটি সামাজিক বিরোধের ফল। অথচ দলীয় তদন্ত ছাড়া, একতরফাভাবে বর্ষীয়ান নেতা নুরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।”

তারা বলেন, “নুরুল ইসলাম এই ঘটনার সঙ্গে জড়িত নন। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে অভিযোগ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।”

১ জুন রাতে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই জন নিহত হন। এ ঘটনায় নিহত মহব্বত আলীর ছেলে এনামুল হক বাদী হয়ে ৫৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে নুরুল ইসলাম অন্যতম। এরপর দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট