1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ নাকচ করলেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে— এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানকে বন্দর ব্যবস্থাপনায় যুক্ত করা হচ্ছে। এতে বাংলাদেশ বহুমাত্রিকভাবে উপকৃত হবে এবং ভবিষ্যতে বাংলাদেশিরা বিশ্বজুড়ে বন্দর পরিচালনায় সক্ষম হবে। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বর্তমানে এই হৃৎপিণ্ড দুর্বল অবস্থায় রয়েছে। একে শক্তিশালী করতে হলে অভিজ্ঞ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। আমরা যাদের সাথে চুক্তি করছি তারা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় সফলভাবে বন্দর পরিচালনা করছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো, এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা থেকে দ্রুত শেখা এবং ২০৩১ সালের মধ্যে নিজেরাই বন্দর পরিচালনায় পারদর্শী হয়ে ওঠা। আমি নিশ্চিত, ২০৩৬ সালের মধ্যে বিশ্বের বহু বন্দরে বাংলাদেশিরাই ব্যবস্থাপকের ভূমিকা পালন করবেন।”

ড. ইউনূস বলেন, “বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব কাদের দেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে বলার প্রয়োজন নেই। তবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বিশ্বের সেরা। কিছু মানুষ এই বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি দেশবাসীকে অনুরোধ করব— এ ধরনের ভিত্তিহীন বিরোধিতায় কান দেবেন না এবং যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের প্রতিহত করুন।”

তিনি আশ্বস্ত করে বলেন, “যেসব দেশে এসব প্রতিষ্ঠান কাজ করেছে, সেসব কোনো দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তা হুমকির মুখে পড়েনি।”

ড. ইউনূস বলেন, “আধুনিক বন্দর কেবল বাংলাদেশ নয়, বরং নেপাল, ভূটানসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর অর্থনীতিতেও বড় অবদান রাখবে। চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত উপকূলজুড়ে নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে। সমুদ্রসম্পদ ব্যবহারে দক্ষতা অর্জনের মাধ্যমে গড়ে উঠবে আধুনিক মাছচাষ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প। এতে বিপুল কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি ঘটবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট