1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

মুন্সিগঞ্জে কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, অভিযুক্ত আটক

মোঃ জসীম উদ্দিন,মুন্সিগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
মুন্সিগঞ্জ সদরে কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে নির্মম নির্যাতন। ভিডিও ভাইরালের পর মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় কবুতর চুরির সন্দেহে বর্বর কায়দায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশুটির বুকের ওপর উঠে পা দিয়ে চাপ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম বাবু (৪০)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দক্ষিণ দেওসার নয়াবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মঞ্জু মিয়া। মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব দে অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শিশুর নাম মো. নিরব (১৩)। সে একই এলাকার নাজিম শেখের ছেলে এবং সুখবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নির্মম নির্যাতনের শিকার হয়ে বর্তমানে সে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, নিরব ও অভিযুক্তরা উভয়ই কবুতর লালন-পালনের সঙ্গে জড়িত ছিলেন। গত ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে হারানো কবুতর খুঁজতে নিরব দক্ষিণ দেওসার এলাকায় বাবুর বাড়িতে যায়। এ সময় পূর্ব বিরোধের জেরে বাবু (৪০) ও আরফাত (২৫) শিশুটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একপর্যায়ে অভিযুক্তরা নিরবকে কিল-ঘুষি, লাথি ও লোহার ডান্ডা দিয়ে বেধড়ক মারধর করে। পরে শিশুটির বুকের ওপর উঠে পা দিয়ে চাপ দেওয়া হয় এবং মাথা দেয়ালে আঘাত করা হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

নিরবের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিশুটির বাবা নাজিম শেখ। তিনি গিয়ে দেখেন, তার ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকেও প্রাণনাশের হুমকি দেয়।

পরে স্থানীয়দের সহায়তায় নিরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পরদিন ১৪ ডিসেম্বর সকালে অভিযুক্তরা নাজিম শেখের বাড়িতে গিয়ে মামলা করলে ছেলেকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।

এ ঘটনায় নিরবের পিতা নাজিম শেখ গত ১৫ ডিসেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় বাবু ও আরফাতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে গত রোববার (২২ ডিসেম্বর) নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ভিডিওতে থাকা মূল অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট