1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ১৮২টি উন্নত জাতের ছাগল বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নে ৯১ পরিবারে ১৮২টি উন্নত জাতের ছাগল ও উপকরণ বিতরণ করেছে প্রাণী সম্পদ দপ্তর। টেকসই জীবিকা গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুরের কাহারোল উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৮২টি উন্নত জাতের ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ দপ্তর চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব ছাগল ও উপকরণ হস্তান্তর করা হয়।

মোট ৯১টি নৃ-গোষ্ঠী পরিবার এ কর্মসূচির আওতায় সহায়তা পেয়েছে। তাদের স্বনির্ভরতা বৃদ্ধি, আয় সৃষ্টির সুযোগ সহজ করা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপকারভোগীদের হাতে একাধিক ছাগল ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী সেহান বীশ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. আবু সরফরাজ হোসেন, মৎস্য কর্মকর্তা মোছা. জোবায়দা নাসরীন, ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান শুভ প্রমুখ।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আবু সরফরাজ হোসেন জানান, “উন্নত জাতের ছাগল বিতরণের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে।” স্থানীয়রাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মনে করেন—এ ধরনের প্রকল্প ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট