1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত : পুলিশ ও জনতার আস্থার সেতুবন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও জনসাধারণের মধ্যে আস্থা বৃদ্ধি, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আলোচনায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) থানার উদ্যোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। স্থানীয় জনগণের সঙ্গে পুলিশ প্রশাসনের আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বেলা ১১টা ৩০ মিনিটে ইন্দুরকানী থানা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মস্তান হাফিজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও জনসাধারণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়া সমাজ থেকে অপরাধ দূর করতে সাধারণ মানুষকে পুলিশের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন আশ্বাস প্রদান করে।

ওপেন হাউজ ডে উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। উপস্থিত জনসাধারণও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট