1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

ইন্দুরকানীতে এক যুগ পর সরকারি সম্পত্তি দখলমুক্ত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দীর্ঘ এক যুগ পর সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্মিত অবৈধ সেমি পাকা ভবন ভেঙে উচ্ছেদ করে প্রশাসন।

পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ এক যুগ পর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পওাশী তালুকদার বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পওাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার ২০১১ সালে তালুকদার বাজারের পূর্বপাশের সরকারি সম্পত্তি দখল করে একটি সেমি পাকা ভবন নির্মাণ করেন। পরবর্তীতে ভবনটি ভাড়া দিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা ভোগ করে আসছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে ব্যবসায়ীরা অভিযোগ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অবশেষে বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ সেমি পাকা ভবনটি ভেঙে ফেলা হয় এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়। এসময় উপস্থিত স্থানীয়রা জানান, ক্ষমতার অপব্যবহার করে বাজারের সামনের গুরুত্বপূর্ণ জায়গা দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রেখেছিলেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন, “জমিটি সরকারি হলেও রাস্তার জন্য জায়গা রেখে ভবন নির্মাণ করেছি। ভাঙার সময় উপস্থিত না থাকায় প্রশাসনকে বিষয়টি বুঝাতে পারিনি।”

উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী বলেন, “সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তা ভেঙে দখলমুক্ত করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট