1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ, উন্নয়ন দাবিতে সোচ্চার নেতৃত্ব

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ, উন্নয়ন দাবিতে সোচ্চার নেতৃত্ব

“ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে”—এই শ্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে শহরের আহার রেস্টুরেন্টের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার।

আলোচনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, প্রফেসর ড. একেএম কামাল, ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের ডা. শফিউল আলম সোহাগ, বিজিএমইএ সদস্য প্রকৌশলী কামরুল ইসলাম, যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার প্রফেসর ড. আব্দুল মতিন, এবং আরও অনেকে।

বক্তারা বলেন, ঝিনাইদহ একটি উর্বর মাটির জনপদ হলেও, উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে রয়েছে। এ জেলার মানুষ কর্মঠ ও পরিশ্রমী হলেও সরকারি দৃষ্টির অন্তরালে থেকে গেছে বহু বছর।

তারা আরও বলেন, “দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহের সার্বিক উন্নয়নে রেললাইন সম্প্রসারণ জরুরি। বিশেষ করে পদ্মাসেতু রেললাইন প্রকল্পটি মাগুরা হয়ে ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণ করতে হবে।”

বক্তারা আরও কিছু গুরুত্বপূর্ণ দাবির কথা তুলে ধরেন, যেমন, মাগুরা-ঝিনাইদহ ফোর লেন সড়ক নির্মাণ, ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

তারা জানান, যুগের পর যুগ ধরে ঝিনাইদহের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে। এখন সময় এসেছে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজের অধিকার আদায়ের জন্য সোচ্চার হওয়ার।

আলোচনা সভা শেষে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটি আগামীর ঝিনাইদহ গড়তে রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একত্রিত করে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় এগিয়ে যেতে চায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট